বাংলাদেশপ্রধানমন্ত্রী
সকলের ক্রমবর্ধমান অগ্রগতি বয়ে আনবে পদ্মা সেতু : প্রধানমন্ত্রী

দেশের জনগণের দেয়া সাহস আর সহযোগিতার ফলেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার ধাক্কার পর বৈশ্বিক সংকট এবং পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগ, সব প্রতিঘাতকে জয় করেই সামন্যে এগিয়ে যেতে হবে। সেভাবেই সার্বিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে অবহেলিত দক্ষিণ জনপদে এখন নানামুখী শিল্পায়ন এবং কৃষিপন্য সরবরাহ ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি আসবে। যা এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, বলে উল্লেখ করেন সরকারপ্রধান।



