বাংলাদেশসরকার

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারে ছিলো টিকিটপ্রত্যাশী যাত্রীদের ভীড়।

সকাল ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। টিকিটের জন্য আগের দিন সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়ান অনেকেই। কাউন্টারে টিকিট বিক্রি কিছুটা ধীরগতি ছিলো বলে জানান যাত্রীরা। এছাড়া অনলাইনে টিকিট কাটতে অনেককেই বিড়ম্বনা পোহাতে হয়েছে। অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেও না পেয়ে, স্টেশনের কাউন্টারে ছুটে যান অনেক যাত্রী।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button