বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
অপশক্তির ষড়যন্ত্রকে প্রতিহত করতে সজাগ থাকার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপশক্তির ষড়যন্ত্রকে প্রতিহত করতে, সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেলে, রাজধানীর তেজুকুনিপাড়া মাঠে তেজগাঁও থানার অন্তর্গত ২৫ ও ২৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে, প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে এগিয়ে এসেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, আজকে দেশের প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেজন্যই আওয়ামী লীগের উপরেই জনগণ আস্থা রাখে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



