বাংলাদেশপ্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সপরিবারে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সড়কপথে আজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গী হিসেবে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

যাত্রাপথে পদ্মা সেতুতে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন সায়মা ওয়াজেদ পুতুল।  সজীব ওয়াজেদ জয় ছবিটি তার ফেসবুক পেজে শেয়ার করলে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button