বাংলাদেশসরকার

মালয়েশিয়ায় যেতে কর্মীর বাংলাদেশ অংশে খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর বাংলাদেশ অংশে খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকে তিনি বলেন, শিগগিরই কর্মী প্রেরণ শুরু হবে, তবে এ বিষয়ে সঠিক তারিখ জানা যাবে ১৪ জুলাইয়ের পরে।

অবশেষে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ অংশে কর্মী‌দের খরচ ধরা হ‌য়ে‌ছে ৭৮ হাজার ৯শ ৯০ টাকা। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা জানান। শিগগিরই কর্মী প্রেরণ শুরু হবে, প্রস্তুতি শেষ পর্যায়ে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বায়রার সাবেক নেতারা।এদিকে, মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক শ্রমিকদের নিবন্ধন সম্প্রতি শুরু হয়েছে। দেশব্যাপী বিভিন্ন জেলায় বিএমইটি’র ৪২টি কার্যালয় এবং ১১টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button