দেশবাংলাসরকার

দেশজুড়ে জমে উঠেছে কুরবানি পশুর হাটগুলো

ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে কুরবানি পশুরহাটগুলো। ভোর থেকেই ট্রাকে কিংবা ট্রলারে করে কৃষক ও খামারীরা এসব পশু এনেছেন হাটে।   ক্রেতারা বলছেন গরুর দাম বেশি আর বিক্রেতারা বলছেন গরুর দাম এবারে কম। এদিকে, হাট মালিকেরা ক্রেতা-বিক্রেতা উভয়ের সকল নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।

ঈদের বাকি মাত্র আর কয়েকদিন। জেলা ও উপজেলা পর্যায়ে স্থায়ী ও অস্থায়ীভাবে বসেছে পশুরহাট। পছন্দসই গরু কিনতে হাটে আসছেন ক্রেতারা। তবে দাম বেশি চাওয়া হচ্ছে বলে বলে জানান তারা। আর গো খাদ্যের দাম দ্বিগুন হওয়ায় পশুর দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।

গত বছরের চেয়ে এবছর বেচাকেনা কম। খামারিদের অভিযোগ গো-খাদ্যের দাম বৃদ্ধি এবং দ্রব্যমূলের উর্ধ্বগতির কারনে গবাদি পশুর দাম বেশি। তাই বিক্রি কম। হাটগুলোতে এবার ছোট ও বড় সব ধরনের পশু রয়েছে। তবে বড় গরুর চেয়ে ছোট বা মাঝারি পশু বেশি কিনতে আগ্রহী ক্রেতারা।

নিরাপদে হাট থেকে পশু কিনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি। আর পশুর হাটে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভেটেনারি মেডিকেল টিমও কাজ করছে। আগামী দু’একদিনের মধ্যেই হাটে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button