বাংলাদেশসরকার

রেলে মানুষের স্বস্তির ঈদযাত্রা

ঈদযাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেনের অতিরিক্ত যাত্রী না থাকায় রেলযাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।স্বস্তির যাত্রায় বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাস যাত্রীদের মাঝে।

বৃহস্পতিবার সকালে স্টেশন থেকে বেশির ভাগ ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। তবে কয়েকটি ট্রেন ১৫-২০ মিনিট দেরিতে ছেড়েছে।সকালে কমলাপুর রেলস্টেশন স্টেশনের প্ল্যাটফর্মগুলোয় যাত্রীর চাপ আছে একটু বেশি। যেসব টিকিটপ্রত্যাশী ৩ জুলাইয়ে অগ্রীম ঈদযাত্রার টিকিট কেটেছেন, আজ তারা যাত্রা করছেন।

রেলপথে ঈদযাত্রায় যানজটের ভোগান্তি নেই। পদ্মা সেতু হলেও কালনা সেতু না হওয়ায় যশোরের বাস যাত্রীদের ভোগান্তি কমেনি এজন্য ট্রেনে যাচ্ছি। এবার বগির ভেতরে অতিরিক্ত যাত্রী নেই বলে স্বস্তিতে যেতে পারছি।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ারের বলেন, রাজধানী থেকে ট্রেনে অন্তত ৫৫ থেকে ৬০ হাজার মানুষ রাজধানী ছাড়তে পারবে। রেলওয়ে যাত্রীদের স্বস্তির যাত্রা দিতে বদ্ধপরিকর।

নিয়মিত ট্রেনের বাইরে ঈদ উপলক্ষে এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারও ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে।ঈদের ফেরত টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button