
রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় জমে উঠেছে কোরবানি পশুর চামড়া কেনাবেচা।
রোববার (১০ জুলাই ) দুপুরের পর থেকেই ওই এলাকায় চামড়া বেচাকেনা শুরু হতে দেখা যায়।কেউ চামড়া নিয়ে আসলেই সেটা সংগ্রহের জন্য ক্রেতাদের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার গরুর চামড়া ছোটগুলোর দাম ৪০০টাকা থেকে শুরু, আকার ভেদে দাম ৭০০ থেকে থেকে ৮০০ টাকা। আর বেশ বড় হলে ১০০০ টাকাতেও কিনতে দেখা যায়।
চামড়া ক্রেতারা বলছেন গত দুই বছরের তুলনায় এবার দাম কিছুটা ভালো। প্রায় ৩০ বছর ধরে চামড়ার ব্যবসায় জড়িত সোহেল নামে একজন বলেন, এবছর সরকার লবনযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে ৫০ থেকে ৫২ টাকা। সরকার যে রেট দিছে সেই হিসেব করেই আমরা চামড়া কিনছি। চামড়ার আকারভেদে আমরা ৫০০ থেকে ৮০০ টাকা দাম দিচ্ছি।
বাংলাটিভি/শহীদ



