দেশবাংলাবাংলাদেশ

রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। কেউ ফিরছেন বাসে, কেউ ট্রেনে আবার কেউ লঞ্চে।

ট্রেনে যাত্রীদের নানান দুর্ভোগের মধ্যে দিয়ে বাড়ি যেতে হলেও ফিরছেন অনেকটা আরামেই। যাত্রীরা বলছেন, ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময়েই ট্রেন ছেড়েছে। পথেও কোনো ভোগান্তি হয়নি।

আজ (১৩ জুলাই) কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের তেমন ভিড় ছিলো না। সবাই স্বস্তি নিয়েই ঢাকা ফিরেছেন। এছাড়া, কমলাপুর স্টেশন থেকেও নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে।

আজ ঢাকা ছাড়ার যাত্রীর চাপ স্বাভাবিক। কিন্তু আসার যাত্রী বেশি। আগামী শুক্র ও শনিবার আসার যাত্রী সবচেয়ে বেশি হবে। এখন ট্রেন চলাচলে কোনো বিপর্যয় নেই। আজ মোট ৪১ জোড়া ট্রেন আসা-যাওয়া করবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button