বাংলাদেশ
করোনায় একদিনে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত হাজারের বেশি

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মৃত্যু হয়েছে। এইসময়ে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২ জন রোগি।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে, এসব তথ্য জানানো হয়। গত একদিনে সারাদেশে ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে কোভিড পজিটিভ শনাক্তের হার ৯ দশমিক ৭৭।
এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৯৭ জন।



