
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজবে এ পর্যন্ত দেশে যেসব উশৃঙ্খলভাবে সহিংসতার ঘটনা ঘটেছে সবই একই সুত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেলে রাজধানীর সিদ্বেশরীতে সার্বজনীন পূজা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোন জিনিস দেখে সঠিকভাবে না জেনে সহিংসতা না ঘটানোর আহবান জানান। ধর্মান্ধরা বার বার মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে সহিংসতা ঘটিয়ে থাকে, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এবং বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখার জন্য কাজ করছে সরকার বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



