
মৌলবাদী,দেশ বিরোধীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০-২১ অর্থবছরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মৌলবাদী,দেশ বিরোধী,যারা দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ,ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারাদেশের মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে।
বাংলাটিভি/শহীদ



