বিদ্যুৎ-জালানিসহ সকল ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নানামুখী বৈশ্বিক সংকটের প্রভাব কাটিয়ে উঠতে,সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে, এ আহ্বান জানান তিনি। এসময়,অর্থনৈতিক সুরক্ষার কথা মাথায় রেখে, বিদ্যুৎ-জালানিসহ সকল ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক- ২০২২ প্রদান অনুষ্ঠানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।এ সময় জনগনের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট সারাবিশ্বকেই দুর্ভোগের মধ্যে ফেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নানামুখী সংকট মোকাবেলায় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশ্ববাজার পরিস্থিতি মাথায় রেখে নিজেদের অর্থনীতি সুরক্ষায় সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে এ বছর জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ পদক প্রদান করা হয়।
বাংলাটিভি/শহীদ



