
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই শ্লোগানে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন করা হচ্ছে। এসব অনুষ্ঠানে থেকে মাছের অভয়ারণ্য সৃষ্টিতে নানা উদ্যোগের কথা জানানো হয়।
দিবসটি উপলক্ষে বরিশালের প্রতিটি উপজেলায় র্যালি,আলোচনা সভা,মাছের পোনা অবমুক্তকরণ,বিভিন্নস্থানে অবৈধ চায়না দুয়ারী জাল ও চাঁই জব্দ এবং নিষিদ্ধ জাল উচ্ছেদ করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের পুকুরে, মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হকসহ অন্যান্যরা্। পরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান।
কুয়াকাটার কলাপাড়ায় র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে, জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে, জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরে জেলা প্রশাসক কার্যালয়ে, মৎস্যখাতে বিশেষ অবদান রাখায়, ৪টি ক্যাটাগরিতে ৪জন চাষীকে সম্মাননা দেয়া হয়।
পাবনা জেলা পরিষদের রশিদ হলে, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল,পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও জেলা মৎস্য কর্মকর্তা অবুল কালাম আজাদসহ অন্যরা। পরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য বের করে বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ দরবার হলে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া অডিটোরিয়মে আলোচনা সভায়, জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে, ডিসি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া টাঙ্গাইল জামালপুর জয়পুরহাটসহ সারাদেশে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
বাংলাটিভি/শহীদ



