বাংলাদেশদুর্ঘটনা

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের বড় ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।

এলাকাবাসী জানায়, খাদ্য গুদামের সামনে তাদের হৃদয় অটো হাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সেই দোকানে স্টিলের পাইপে করে জাতীয় পতাকা টাঙাতে যায় বিজয়। এ সময় দোকানঘরের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে স্পৃষ্ট হয় বিজয়। পরে বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসূন সাহা বলেন, সকাল ৮টা ৪০ মিনিটে তাদের হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button