বাংলাদেশঅপরাধআইন-বিচার

চট্টগ্রামে ঈশা খা মসজিদে বোমা হামলার ঘটনায় ৫ আসামির মৃত্যুদণ্ড

২০১৫ সালে চট্টগ্রামের নৌ-বাহিনী ঘাঁটি ঈশা খা মসজিদে জেএমবি সদস্যদের বোমা হামলার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল।

আজ দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম চট্টগ্রাম আদালতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো সাখাওয়াত হোসেন, রমজান আলী, আবদুল মান্নান, আবদুল গাফফার ও বাবুল রহমান।

বিষয়টি নিশ্চিত করে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, আদালত ৫ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তারা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এর মধ্যে সাখাওয়াত পলাতক। বাকিরা কারাগারে রয়েছেন। এই মামলায় চলতি বছরের ২৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামের নৌ-বাহিনী ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে জেএমবি সদস্যরা বোমা হামলা চালায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়। মুসল্লিরা জেএমবির সদস্যদের আটক করে পুলিশে দেয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button