বাংলাদেশ

বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের

রাজধানীর মিরপুর ও গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অনেকক্ষেত্রে পূননির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে- অভিযোগ সাধারণ যাত্রীদের। এছাড়া কিছু বাসে এখনো ওয়েবিল নেয়া বন্ধ হয়নি বলেও জানান অনেকে। এদিকে, উত্তরার দিক থেকেও বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া আদায়, বাসে ভাড়ার চার্ট না রাখাসহ যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে দুরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটে বাস ভাড়া বাড়ানো হলেও, যাত্রীদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। রাজধানীর গাবতলী ও মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভাড়া না দিলে হেনস্তার স্বীকার হতে হচ্ছে। এছাড়া মিরপুর রুটে কিছু কিছু বাসে এখনো ওয়েবিল বন্ধ হয়নি, বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

অন্যদিকে, উত্তরার দিক থেকে ছেড়ে আসা বিভিন্ন বাসেও বর্ধিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। এছাড়া বাসে ভাড়ার চার্ট না লাগানো, কিংবা যাত্রীদের সাথেও প্রায়শই দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।যাত্রী উঠানো কিংবা নামানো নিয়েও চলছে এককরম প্রতিযোগিতা। তাড়াহুড়োর কারণে ঘটছে দুর্ঘটনাও।গণপরিবহনে যাত্রাভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button