বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

২১ আগস্টের গ্রেণেড হামলা নিয়ে রিজভীর বক্তব্য আদালত অবমাননা: তথ্যমন্ত্রী

২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে রিজভীর বক্তব্য সরাসরি আদালত অবমাননা, এজন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেনতথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘বিএনপি নেতা রিজভী ২১ আগস্টের ঘটনায় আওয়ামী লীগ নেতাদের ও বিদেশিদের দায়ী করছেন’ এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তিনি বলেন, ‘বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন এটি সরাসরি আদালত অবমাননা, আদালতের প্রতি চ্যালেঞ্জ এবং ফৌজদারি অপরাধ। তার বিরুদ্ধে আদালত অবমাননা এবং ফৌজদারি অপরাধ এ দু’টি কারণে ব্যবস্থা নেওয়া, মামলা হওয়া প্রয়োজন।যেটি আদালতে মীমাংসিত এবং আদালতে শাস্তিপ্রাপ্ত সেটি নিয়ে এ ধরণের কথা বলা আদালতের প্রতি ধৃষ্টতা প্রদর্শন, আদালত অবমাননা এবং ফৌজদারি অপরাধ।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button