বাংলাদেশসরকার

অফিসের সময়সূচি এগিয়ে আনায় বিদ্যুতের ভারসাম্য হবে: বিদ্যুৎপ্রতিমন্ত্রী

অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিদ্যুৎ ব্যবহারের পিক-আওয়ার দিনের বেলায় চলে এলে ভারসাম্য আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৪ আগস্ট) নতুন অফিস সূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়তো। এখন এটি আরও এগিয়ে আসবে। তিনি আরও বলেন, এ মুহূর্তে ডেসকোর চাহিদা প্রায় এক হাজারের মেগাওয়াটের ওপরে চলে গেছে। স্বাভাবিক সময়ে ঢাকার চাহিদা থাকে দুপুরে, কিন্তু নতুন অফিস সূচির কারণে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি যে— সন্ধ্যা থেকে পিক-আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তা হলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা।আগামী একটা সপ্তাহ আমরা দেখি— যদি এটা কার্যকর হয়। তা হলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button