বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

৭৫ ও ২১ আগস্টের ঘাতকরা  স্বাধীনতার পরাজিত শক্তির দোসর: শিক্ষামন্ত্রী 

পঁচাত্তর ও ২১ আগস্টের ঘাতকরা  স্বাধীনতার পরাজিত শক্তির দোসর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বেগম আইভি রহমান পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে বেগম আইভি রহমানের ১৮তম মৃত্যু  বার্ষিকী উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বেগম আইভি রহমান দোসরদের নির্মম হত্যার শিকার। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।  ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় প্রথমে আহত ও পরে নিহত  আইভি রহমানকে বিদেশে চিকিৎসার সমস্ত ব্যাবস্থা করেছিল তার পরিবার। কিন্ত তাকে বিদেশে নিতে দেয়া হয়নি। তার সন্তানদের হাসপাতালে একটি রুমে তালা দিয়ে রাখা হয়েছিল।এমনকি বেগম আইভি রহমান মৃত্যুবরণ করার পর প্রথমে  তার লাশ পরিবারের কাছে দিতে চাইনি দোসরা।

শিক্ষা মন্ত্রী  বলেন বেগম আইভি রহমান ছিলেন একজন জনপ্রিয় নারী নেত্রী ও কর্মীবান্ধব ভালো সংগঠক।  কর্মীদের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের সহধর্মিণী

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম কুমার উকিল এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, শেখ জাহাঙ্গীর,সুপ্রীম কোর্টের এডভোকেট এ.বি.এম বায়জিদ,

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ এইচ এম মেহেদী হাসান।সঞ্চালনা করেন  বেগম আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক,আক্তারুজ্জামান খোকা এবং সভাপতিত্ব করেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ   স ম আরেফিন সিদ্দিক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button