বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে একদিনে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৩২১ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button