বাংলাদেশসরকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হয়েছেন শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) সংসদ অধিবেশনের শুরুতে তাকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়।

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম সংসদে প্রস্তাব করেন। সংসদ সদস্য কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরিচালনায় কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামসুল হক টুকু এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্প্রতি অসুস্থতাজনিত কারণে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া মারা যান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button