
জনগণের মধ্যে ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,জনগণকে ঐক্যবদ্ধ দেখে সরকার ভীত হয়ে,তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে।দুপুরে জাতীয় প্রেসক্লাবে,জাতীয় পার্টি জেপির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের, ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
ক্ষমতায় থাকার জন্য,দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন,গণতান্ত্রিক আন্দোলন দমন করতে,পুলিশবাহিনীকে দলীয় সন্ত্রাসীদের মত ব্যবহার করছে সরকার।
বাংলাটিভি/রাজ



