বাংলাদেশদেশবাংলা

পিরোজপুরের বেকুটিয়া পয়েন্টে নির্মিত সেতু উদ্বোধন হবে ৪ সেপ্টেম্বর

দক্ষিনাঞ্চলের মানুষের বহুল প্রতিক্ষিত পিরোজপুরের কঁচা নদীর ওপর, বেকুটিয়া পয়েন্টে নির্মিত,বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।নতুন কোরে নামকরন করা হয়েছে,বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু।সম্প্রতি সেতু পরিদর্শনে এসে এসব তথ্য জানান,প্রকল্প সংশ্লিষ্টরা।সেতুটি উদ্বোধন হলে,অর্থনৈতিক পরিবর্তন আসবে দক্ষিনাঞ্চলসহ,পিরোজপুর জেলাবাসীর।

২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঁচা নদীর ওপর বরিশাল-পিরোজপুর-খুলনা সড়কের বেকুটিয়া পয়েন্টে, সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।করোনার মাঝেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করে,চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭তম ব্যুরো গ্রুপ কোম্পানী লিমিটেড।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুর উভয় প্রান্তে, ৪৯৫ মিটার ভায়াডাক্ট,৯টি স্প্যান ও ৮টি পিয়ার বিশিষ্ট,১৩ দশমিক ৪০মিটার প্রস্থ সেতুর পিরোজপুর ও বরিশাল প্রান্তে,১ হাজার ৪৬৭ মিটার সংযোগ সড়কসহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে, আরো ২টি ছোট সেতু ও বক্স কালভার্ট নির্মিত হয়েছে।

সেতু নির্মানে খরচ হয়েছে,৮৯৮কোটি টাকা।এর মধ্যে ৬৫৪কোটি টাকা দিয়েছে,চীন সরকার।বাকি ২৪৪ কোটি টাকা নিজস্ব অর্থায়নে।সেতু উদ্বোধন হলে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ,ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে।বাড়বে কর্মসংস্থান।

সম্প্রতি প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রকল্প ব্যবস্থাপক সেতু পরিদর্শন শেষে জানান, আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা প্রান্তে,সেতুর উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button