বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

মাঠে থেকেই সব নৈরাজ্য ও সন্ত্রাসের জবাব দেয়া হবে: পরশ

বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।’ তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘আজ থেকে আমরা মাঠেই থাকবো। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। সকাল ১০টায় ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন, ‘১৯৭৫ পরবর্তী সময়ে আমরা যারা এই প্রজন্ম বড় হয়েছি পাঠ্যপুস্তকসহ রাজপথেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই। ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে। তিন চার বছর ধরে আপনাদের খবর নেই। এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকঁশা একেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এদেশের জনগণ আপনাদের প্রত্যাখান করেছে আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।

তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘আজ থেকে আমরা মাঠেই থাকবো। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেবো। বিদেশে থেকে আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। সে যদি (তারেক রহমান) এতই বড় নেতা হয়ে থাকে তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।

তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন বিএনপি জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত এদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button