উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈশ্বিক সঙ্কট বিচেনায় নিয়ে বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,তার সরকার দেশে উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়।সেজন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কোরে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ কোরে যাচ্ছে তার সরকার।সকালে গণভবন থেকে পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর ওপর,বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে, পিরোজপুরের বেকুটিয়ায় কচা নদীর ওপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন,তার সরকার দেশের উন্নয়নের অদম্য গতিকে অব্যাহত রাখতে চায়। সেজন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কোরে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন,এই সেতু উদ্বোধনের ফলে ঢাকার সাথে পিরোজপুরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।সেতুটি এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে বড় অবদান রাখবে।
সরকার প্রধান বলেন,দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। তাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক খরস্রোতা বড় বড় নদী পাড়ি দিয়ে জীবিকা ও চিকিৎসার জন্য রাজধানীতে যেতে হতো।এ সেতু নির্মাণের ফলে সে ভোগান্তি থেকে রকাষা পেলো দক্ষিনাঞ্চলের মানুষ।
বাংলাটিভি/শহীদ



