
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সাতটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এছাড়া সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যকার অমীংমাসিত ইস্যুগুলো নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে, বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময়, সম্প্রতি বাংলাদেশ সীমান্তে গোলা পড়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে সতর্ক করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর নিয়ে বিস্তারিত জানাতে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জানান, এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন,পানি বন্টন এবং মাদক চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বাণিজ্য উন্নয়নে দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যাবসায়িদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এসময় সম্প্রতি বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী গোলা নিক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ভুলের কারণে সীমান্ত পেরিয়ে গোলা পড়েছে। এ বিষয়ে মিয়ানমার রাষ্ট্রদূতকে সর্তক করা হয়েছে।ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রাশিয়ার জ্বালানি তেল ভারত থেকে কেনার মতো কোন পরিকল্পনা আপাতত নেই।
বাংলাটিভি/শহীদ



