বাংলাদেশসরকার

নিত্যপণ্যের দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে: খাদ্যমন্ত্রী

দেশে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন ততদিন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ওএমএস চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রী বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং জোরদার করেছি। অনেককে জেল-জরিমানা করা হয়েছে।

চালের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button