বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

ভারতের আজমির শরিফ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের আজমির শরিফ সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে পৌঁছান তিনি। আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

দরগায় লালগালিচায় স্বাগত জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এরপর মাজার জিয়ারত করেন তিনি। নিরাপত্তার স্বার্থে দরগায় অন্য কোনও ভক্তকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে শেখ হাসিনা ও তার প্রতিনিধিদল বাংলাদেশের একটি বিশেষ বিমানে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী বিডি কাল্লাসহ শীর্ষ কর্মকর্তারা।

জয়পুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনে অভ্যর্থনা জানান শিল্পীরাজয়পুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনে অভ্যর্থনা জানান শিল্পীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button