বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার
পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্যে নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্যেরা নিয়োজিত থাকবেন। পূজামন্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে এবং ভ্রাম্যমাণ আদালত টহল দেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার সচিবলায়ে স্বরাষ্ট্র মন্তণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পূজার সময় ভ্রাম্যমাণ আদালত টহল দেবে।সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাটিভি/শহীদ



