শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নিরাপদ থাকবে বাংলাদেশ: কাদের

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী অপশক্তিরা দেশকে অকার্যকর বানাতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় বিএনপি নিজেরা-নিজেরাই মারামারি করে অন্যদের দোষ দিচ্ছে বলেও উল্লেখ করেন কাদের।
সকালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর বিএনপি নেতারা বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্র বানাতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে।
বিএনপি কর্মীরা তাদের কর্মসূচিতে নিজেরা-নিজেরাই মারামারি করেছে, বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।এসময় বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।রাজনৈতিক সংবাদ প্রচারে গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সরকারদলীয় এই নেতা।
বাংলাটিভি/শহীদ



