আওয়ামী লীগ
রাজপথ কারো নিজের সম্পদ নয়: কাদের

আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা ও ৪ টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। কাদের বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইলে কেউ বাঁধা দেবে না।
তবে জনগণের ক্ষতি হয় এমন কিছু করলে পাল্টা জবাব দেয়া হবে। দেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলা টিভি / বুলবুল



