রাজনীতি
যারা বিদেশীদের কাছে ধর্না দেয় তারা এখন হতাশঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যারা বিদেশীদের কাছে ধর্না দেয় তারা এখন হতাশ বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ।
সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় চায় বিএনপি রাজপথে থাকুক, তবে নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে।
আওয়ামী লীগ জনগণের দল উল্লেখ কোরে তথ্যমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে, আওয়ামীলীগ মাঠে নামতে বাধ্য হবে।
বাংলা টিভি / বুলবুল



