
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রেক্ষিতে র্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না সংস্থাটির নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, র্যাবের বিধিবিধান রয়েছে সে অনুসারে তারা কাজ করছে।
আইনের বাইরে গিয়ে র্যাব কখনো কোন কাজ করে না। আগামীতেও র্যাব তার নিয়ম নীতির উপর অবিচল থেকে দায়িত্ব পালন করবে বলেও জানান র্যাবের নতুন মহাপরিচালক।
বাংলা টিভি / বুলবুল



