অপরাধ

পূজায় জঙ্গি হামলার হুমকি নেই: র‍্যাব ডিজি

চলমান শারদীয় দুর্গোৎসবে জঙ্গি হামলার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিং টিমের কার্যক্রম জোরদার করা হয়েছে।

সকালে রাজধানীর বনানীতে পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি ।  যে ৫০ জন যুবক তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা র‍্যাবের নজরদারিতে রয়েছে। শীঘ্রই তাদের ব্যাপারে সুসংবাদ দেয়া যাবে বলে জানান তিনি।

র‍্যাব ডিজি জানান,এবারের শারদীয় দুর্গোৎসবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর পূজামণ্ডপের পাশাপাশি, সারাদেশের পূজা মন্ডপের নিরাপত্তায় কাজ করছে র‌্যাব।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button