আইন-বিচার

সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক

সকালে ব্রাহ্মণবাড়িয়ার  আখাউড়া পৌর শহরের রাধানগরে রাধামাধব আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,এদেশের সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেয়া এবং সুবিধা দেয়া সরকারের কাজ। সেই ভাবেই দেশের মানুষকে সুবিধা এবং অধিকার দিয়ে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম,পুলিশ সুপার মো. আনিসুর রহমান,আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা,কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম’সহ অন্যরা  উপস্থিত ছিলেন।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button