রাজনীতি

অশুভ শক্তি এখনো সক্রিয়, সবাইকে থাকতে হবে: কাদের

যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদেরকে অথিত থেকে শিক্ষা নেয়ার  আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উন্নত বিশ্বে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় দেশেও সেভাবেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিকেলে জগন্নাথ হলের পুজা মন্ডপ এবং ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় অশুভ শক্তির চক্রান্ত থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে  সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেও দুর্গাপূজা পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, সনাতন ধর্মের উৎসব গুলোতে একটি অশুভ শক্তি সব সময় উস্কানি ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায়। তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় আওয়ামী লীগ গণতন্ত্রকে জিম্মি করেছে বিএনপি নেতাদের এমন  বক্তব্ব্যের জবাবে কাদের বলেন, বিএনপিই গণতন্ত্রকে হত্যা করেছিল।

এরপর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দুর্গা প্রতিমা পরিদর্শনে যান ওবায়দুল কাদের। এ সময় বিএনপির আন্দোলনের রুপ রেখা নিয়েও কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ করে কোন লাভ হবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button