
বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর তাই সকল থানাকে করতে হবে জনগণের আস্থা ও ভরসার জায়গা। দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত নবনিযুক্ত আইজিপি’স চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
আইজিপি বলেন,জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ে থাকা পুলিশের সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আগামীতেও পুলিশ পেশা দারিত্বের সঙ্গে কাজ করে যাবে বলেও জানান নতুন এই আইজিপি।
বাংলা টিভি / বুলবুল



