বাংলাদেশ

আজ মহানবমী, অসুর বধের দিন

আজ মহানবমী, বাংলার ঘরে ঘরে চলছে কাতর প্রার্থনা। নবমীর দিন হোমাগ্নিতে দেবীর স্তুতি। নানা আচার উপাচারে চলছে দেবীর আরাধনা। নবমীতেও অনুষ্ঠিত হয়েছে কুমারী পুজা। পুরোহিতদের মতে,মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার।

এ ছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হয় আকজের দিনে। কাল আবারো পিতৃ গৃহ থেকে দেবি দুর্গা ফিরবেন কৈলাসে স্বামীর গৃহে।

বাঙালির প্রাণের উত্সবে তাই বিষাদের সুর।  সে জন্য শেষবেলার আনন্দটুকু  নিতে ব্যস্ত উৎসব প্রিয় সনাতন ধর্মের মানুষ। সুস্থ, সুন্দর আগামীর প্রত্যাশায় দেবি দুর্গার মর্তের সন্তানেরা তাই ছুটছেন এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button