রাজনীতিআওয়ামী লীগ

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য: ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিএনপিই দেশের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন একটি দায়িত্বহীন এবং ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি জাতির ঘাড়ে পাথরের মতো চেপে আছে।

এ সময় সকল ষড়যন্ত্রের পথ পরিহার করে জনগণের কাতারে দাঁড়াতে বিএনপির প্রতি আহবান জানান তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button