বাংলাদেশ

বন্ধ হচ্ছে ইলিশ আহরণ আইন ভাঙ্গলেই ব্যবস্থা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রধান প্রজনন মৌসুম হওয়ায় আজ মধ্য রাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ আহরণ, বিপণন ও পরিহবন। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

কেউ যাতে ইলিশ ধরতে না পারে সে লক্ষে কোস্টগার্ড,নৌবাহিনী, নৌপুলিশ ও মৎস্য কর্মকর্তারা সার্বক্ষনিকভাবে কাজ করবে বলেও জানান মন্ত্রী।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button