বাংলাদেশ
শতাধিক নেতাকর্মী নিয়ে সিএমএম কোর্টের সামনে ডাকসুর সাবেক ভিপি নুর

আটক নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে শতাধিক নেতাকর্মীসহ অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নুর।
শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকা হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন তারা।
অবস্থান নিয়ে নুরুল হক নুর বলেন, আমার ভাইদের মুক্তির দাবিতে এসেছি, তাদের মুক্তি দেন, না হলে আমরাও স্বেচ্ছায় কারাবরণ করতে এসেছি। আমাদেরও নিয়ে যান।
বাংলা টিভি/ হীরা



