বাংলাদেশ

ডিসি-এসপিদের পক্ষপাতমূলক আচরণ না করতে সিইসির পরামর্শ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কোনো দলের পক্ষ না হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ কথা জানান সিইসি ।

সিইসি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইভিএম প্রশ্নেও বিতর্ক রয়েছে। আমরা কেবল বিশ্বাস করি না, প্রমাণ পেয়েছি ইভিএম প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনি সহিংসতা ও কারচুপি নিয়ন্ত্রণ সহজতর। ১৫০ টি আসনে, প্রাপ্যতা সাপেক্ষে, ইভিএম প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে প্রয়োজনে ১৫০ এর অধিক আসনে ব্যালটে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও থাকবে। সে লক্ষ্যে নির্বাহী ও পুলিশ প্রশাসনকেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত থাকতে হবে।

দায়িত্ব পালনে শৈথিল্য দেখানো যাবেনা বলে তিনি বলেন, নির্বাচন কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button