বাংলাদেশ
গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যায় সাতজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিন জনকে যাবজ্জীবন ও বাকি ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল ইসলাম, রুহুল আমিন, মইনুদ্দিন, শরীফুল ইসলাম নাইম।
সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— মাসুদ পারভেজ কার্জন, শরীয়ত উল্লাহ সুমন ও রাসেল মিয়া।
বাংলা টিভি/ হীরা



