বাংলাদেশ

নাটোরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ দুজনের মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুকাশ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফতাব হোসেন (৫০) ও রুহুল আমিন (৪৫)। তাঁরা দুজনই সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের বাসিন্দা।  এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

বাংলা টিভি / হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button