আওয়ামী লীগ

মির্জা ফখরুলের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই: তথ্যমন্ত্রী

পাকিস্তান আমল ভালো ছিলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথা প্রমান করে তিনি বাংলাদেশে রাজনীতি করার অযোগ্য। এমনটাই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মির্জা ফখরুল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও শহীদদের অবমাননা করেছেন। তাই এদেশে রাজনীতি করলে হলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

এছাড়া আমান উল্লাহ আমানরা ১০ ডিসেম্বরের পর দেশ খালেদা জিয়া কথায় চলবে এমন স্বপ্ন দেখলে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠনো হবে কি না তা ভেবে দেখতে হবে বলেও জানান মন্ত্রী।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button