বাংলাদেশ

মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ায় বিএনপির অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ায় বিএনপির অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় সরকারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক অন্য যে কোন সময়ের তুলনায় অনেক মজবুত , তাই এ নিয়ে অপ রাজনীতি করে লাভ হবে বলেও জানান তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button