রাজনীতি

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিহত করা হবে: কৃষিমন্ত্রী

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক।

সকালে রাজধানীর আইডিইবি ভবনে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের, ২ দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এ হুঁশিয়ারী দেন।

কৃষিমন্ত্রী বলেন,নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের কোন প্রয়োজন নেই। নির্বাচনে জনগণ যদি ভোট না দেয়, তবে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে। ডক্টর রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button