অপরাধ

রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে আইন মেনে চলতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সকালে, সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি করলে তাতে বাধা নেই, কিন্তু রাজপথে লাঠিসোটা নিয়ে আসা কোনভাবেই আইনসিদ্ধ নয়।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button