রাজনীতিআওয়ামী লীগ

ধর্ম নিয়ে রাজনীতি এবং ভারত বিরোধিতা বিএনপি’র পুরানো অপকৌশল: ওবায়দুল কাদের

নির্বাচনের সময় আসলেই ধর্ম নিয়ে রাজনীতি এবং ভারত বিরোধিতা বিএনপি’র পুরানো অপকৌশল, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমসাময়িক বিষয় নিয়ে সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন,বিএনপি গুজব সর্বস্ব একটি রাজনৈতিক দল, নানা কায়দায় মিথ্যাচার করাই তাদের একমাত্র হাতিয়ার। নির্বাচন আসলে তাই বিএনপির অপতৎপরতা বেড়ে যায়।

তিনি বলেন সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহবান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট কোন দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পরেন না। বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশী রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি,তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এখন আবার তারা সে পথেই হাটতে চায় ।

তিনি আরও বলেন বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে,সভা-সমাবেশ করছে – আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিনত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button